বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নকে একে একে বাস্তবায়ন করছেন শেখ হাসিনা: মতিয়া চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৩, ১৪:১১ আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৪:১৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্নকে একে একে বাস্তবায়ন করছেন তার কন্যা শেখ হাসিনা।

শনিবার (২৬ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে এক শোকসভায় এ কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছেন। দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে অবিরাম কাজ করছেন। শেখ হাসিনা অন্ন-বস্ত্র ও সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করেছেন।

বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, আপনি হেলিকপ্টার দিয়ে যান বা গাড়ি দিয়ে যান এখন আর কোনও কুঁড়েঘর দেখতে পাবেন না। এখন লাল সবুজের ঘর চোখে পড়বে।

শহর ও গ্রামাঞ্চলে একই সঙ্গে উন্নয়ন হয়েছে জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, ঢাকা বা গ্রামে ফকিরকে পান্তা ভাত দিলে খেতে চায় না। উল্টো গ্যাস্ট্রিক আছে, আমি পান্তা ভাত খাইতে পারি না বলে ইংরেজি শুনিয়ে দেয়। এখন আর পুরনো কাপড় বিক্রি হয় না, ক্রেতাও মেলে না। আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা এটাও শুনতে পারতাম না।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন-ইইউ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, অস্ট্রেলিয়া, নেপাল, ভিয়েতনাম, কসোভো, আর্জেন্টিনা, জার্মানি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।

আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমিরের সভাপতিত্বে শোকসভায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ও সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি উপস্থিত ছিলেন।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সর্বশেষ খবর
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত