রাতে নয় এবার দিনেই ভোট ডাকাতির আয়োজন করছে সরকার: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৩, ২০:০০আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২০:০৩

লক্ষীপুরের উপ-নির্বাচন আবারও প্রমাণ করে ১৮ সালের মতো রাতের বেলায় নয়, এবার দিনের বেলাতেই ভোট ডাকাতির আয়োজন সম্পন্ন করেছে সরকার।

বুধবার (৮ নভেম্বর) বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

বেলা সাড়ে ১২টায় পুরানা পল্টন থেকে মিছিল শুরু করে বিজয়নগর হয়ে জাতীয় প্রেস ক্লাব ঘুরে পুরানা পল্টনে এক সমাবেশে মিলিত হন মঞ্চের নেতারা।

সমাবেশে নেতারা বলেন, লক্ষীপুরের উপ-নির্বাচনে ছাত্রলীগ নেতার ৫৭ সেকেন্ডে ৪৩ ভোট দেওয়ার ভিডিওতে আবারও প্রমাণিত হয়েছে যে, ১৮ সালে সরকার যেমন রাতের বেলায় ভোট ডাকাতি করেছিল এবার দিনের বেলাতেই ভোট ডাকাতির আয়োজন সুসম্পন্ন করেছে। এবং এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।

তারা বলেন, গত ২৯ অক্টোবর থেকে হরতাল-অবরোধ কর্মসূচিতে শান্তিপূর্ণ অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের জনগণ দখলদার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের চূড়ান্ত অনাস্থা ব্যক্ত করেছে।

এ সময় সরকার পতনের আন্দোলনের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন এগিয়ে নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।

মঞ্চের বর্তমান সমন্বয়ক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত হয় এই সংক্ষিপ্ত সমাবেশ। এতে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাক্কারুল ইসলাম নবাব, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
দ্রুত আসন সমঝোতা চায় যুগপৎ-সঙ্গীরা, বিএনপির নতুন উদ্যোগ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে উদ্ভুত সংকট সমাধানের দায়িত্ব সরকারকেই নিতে হবে: গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চের প্রথম ধাপের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী