নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে না, আ.লীগ বলবে আমরা জিতেছি: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৩, ১৬:০৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৯:১৭

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা জানি মানুষ এই নির্বাচনে ভোট দিতে যাবে না। কিন্তু ওরা (আওয়ামী লীগ) সন্ধ্যার পরে নাটকের মতো সেন্টার তৈরি করে বলবে আমরা জিতেছি।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শ্রমিক হত্যার বিচার, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ, কর্মচ্যুতদের পুনর্বহাল, গ্রেফতারকৃতদের মুক্তি, গার্মেন্টস শিল্প ঘোষিত মজুরি প্রস্তাব প্রত্যাহার এবং ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা পুনর্নির্ধারণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মাহমুদুর রহমান মান্না আরও বলেন, চারদিকে শোনা যাচ্ছে গার্মেন্টস সেক্টরের ওপর নিষেধাজ্ঞা আসবে, বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আসবে। কিন্তু সে কথা তারা ভাবছে না। তারা বলছে সবকিছু আমরা দেখবো, পরে কী হয়। আমি আপনাদের (শ্রমিকদের) অনুরোধ করবো, আপনারা আপনাদের ন্যায্য সংগ্রামের সঙ্গে ভোটাধিকারের যে সংগ্রাম চলছে সে লড়াই অব্যাহত রাখুন। শেষ পর্যন্ত আমরাই জিতবো।

মান্না বলেন, গত ২৮ অক্টোবর একজন পুলিশ মারা গেছে, এর জন্য আমরা দুঃখিত। এই পুলিশরা ডিউটি করে, আমাদের ওপর লাঠির বাড়িও দেয়। জানি, নিম্নবিত্ত-মধ্যবিত্তদের চাকরি রক্ষার জন্য করতে হয়। কিন্তু একই দিনে এবং তার আগে এই দেশে শ্রমিকরা আন্দোলন করতে গিয়ে ৪ জন মারা গেলো। ওই ৪ জনের কথা কেউ বলে না। সরকার টিভিতে লাগাতারভাবে একটা (বিএনপির) ঘটনা বলে। কিন্তু যে শ্রমিকরা ন্যায্য অধিকারের জন্য লড়াই করেছে, বাঁচার জন্য লড়াই করেছে, তাদের কথা বলছে না। বরং বলছে, আন্দোলন যদি করো, শেষ পর্যন্ত আমও যাবে ছালাও যাবে। হুমকি দিয়ে আন্দোলন বন্ধ করতে চায়।

তিনি বলেন, আমলা যারা দুই দিন আগে চাকরি ছেড়েছে আজ তারা নমিনেশন নিচ্ছে। প্রধানমন্ত্রী তার অফিসে বসে দলের লোকজনদের নমিনেশন পেপারে সিগনেচার করছেন। প্রধানমন্ত্রীর অফিস কি রাজনৈতিক অফিস?

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক এএএম ফয়েজ হোসেন, নির্বাহী সমন্বয়ক আব্দুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

/এএজে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান