যারা নির্বাচনে অংশ নেবেন তারা ইতিহাসে কলঙ্কিত হবেন: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ১৮:২১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮:২২

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রহসন মঞ্চস্থ হবে ৭ জানুয়ারি। এই প্রহসনমূলক নির্বাচনের নাটকে যারা অংশ নেবেন তারা ইতিহাসে কলঙ্কিত হবেন।

রবিবার (৩ নভেম্বর) বিকাল ৩টায় সরকারের পদত্যাগ ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নেতারা এসব কথা বলেন।

বিজয়নগরে পার্টির অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার বলেন, বর্তমান সরকার এতই নির্লজ্জ এবং তাদের ভাষা এতই আক্রমণাত্মক যে, বিশ্ববাসীর কাছে আমাদেরকে লজ্জিত হতে হয়।  নির্বাচন কমিশন যে একদলীয় নির্বাচনের আয়োজন করে জনগণের ভোটাধিকারকে ধ্বংস করছে তাতে তারা একদিন রাষ্ট্রদ্রোহীতার অপরাধে অপরাধী হবেন।

বক্তব্যে দলের সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন, সরকারের যোগসাজশে নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন করতে যাচ্ছে সে নির্বাচনের সবকিছুর নিয়ন্ত্রক শেখ হাসিনা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রহসন মঞ্চস্থ হবে ৭ জানুয়ারি। এতে যারা অংশ নেবেন তারা সবাই ইতিহাসে কলঙ্কিত হবেন।

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব শাহ্ আব্দুর রহমান, মেহেদী হাসান চৌধুরী পলাশ ও এবি যুব পার্টির সদস্য সচিব শাহাদাত উল্লাহ টুটুলসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে