প্রতিহিংসার পথ পরিহার করে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ০১:২৬আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তারা সংঘাত, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তাই আমাদের বড় চ্যালেঞ্জ গণতন্ত্রের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার মূল আদর্শ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয়তাবাদী সচেতন নাগরিক ফোরাম-নরসিংদীর উদ্যোগে সাটির পাড়ায় আয়োজিত এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। 

মঈন খান আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে অন্যতম উদ্দেশ্য ছিল দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। সবাইকে নিয়ে মিলেমিশে একটি সমাজ ব্যবস্থা সৃষ্টি করতে চাই, যেখানে ধনী-গরিবের ব্যবধান কমে আসবে, যেখানে মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে।

তিনি বলেন, রমজানের শিক্ষা ধৈর্য এবং সংযম, এই দুই গুণাবলি বাংলাদেশের মানুষের মনে জাগরণ করে আমরা এই দেশে পুনরায় অর্থনীতিকে স্থিতিশীল করে তুলবো। মানুষের জীবনযাত্রা সহজ করে তুলবো। একইসঙ্গে এই দেশের মানুষ যাতে করে সুখে-শান্তিতে বসবাস করতে পারে আমরা সেই পথে অগ্রসর হবো।

জাতীয়তাবাদী সচেতন নাগরিক ফোরাম-নরসিংদীর সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু, যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান এবং যুবদল নেতা সরওয়ার মৃধা প্রমুখ।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম