প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৬, ১৪:৩৫আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৪:৪৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত মহিলা দলের উদ্যোগে এক র‌্যালি উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।
সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপির শীর্ষ দুই পদে আসামিকে নির্বাচিত করা হয়েছে। একজন এতিমের টাকা চুরি করেছে। অন্যজন ২১ শে আগস্ট গ্রেনেট হামলা মামলার আসামি।’ এই বক্তব্যের সমালোচনা করে ফখরুল এ মন্তব্য করেন।  
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের নেতানেত্রীরা যে ভাষায় কথা বলছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ বক্তব্যে সত্যের লেশ মাত্র নেই। দেশে গণতন্ত্র নেই। দুর্ভাগ্য আমাদের, যারা গণতান্ত্রিক আন্দোলন করেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। প্রত্যেকে আসামি হয়েছে। সেই গণতন্ত্রের নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কটাক্ষ করে যে কথাগুলো বলেছেন তা কখনই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। গণতন্ত্রের পক্ষে সেটা যায় না।’
তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস পালন করতে গিয়ে প্রত্যাশা করি অন্যান্য সভ্য দেশ যে ভাবে নারী দিবস পালিত হয় নারীদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে কর্মসূচি পালন করে বাংলাদেশেও সেভাবে কর্মসূচি পালন করতে দেওয়া হবে। কারণ এখানে কোনও গণতন্ত্র নেই। এখন যারা দেশ পরিচালনা করছে তাদের কোন নৈতিক অধিকার নেই। দেশ পরিচালনার বৈধতা নেই। কারণ তারা নির্বাচিত নয়।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশ আজ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে কারোরই অধিকার প্রতিষ্ঠিত হয় না। জনগণের সংগ্রামের সঙ্গে নারী পুরুষ একাকার হয়ে গেছে। একই কারণে নারীদের নিরাপত্তা নেই। নারীদের অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। বিগত এক বছরে যে পরিমাণ নারী নির্যাতিত হয়েছে , শিশু নির্যাতিত হয়েছে তা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। এ নিয়ে উদ্বিগ তৈরি হয়েছে।’

ফখরুল বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের মর্যাদা দেওয়ার জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন। পরে খালেদা জিয়া নারীদের শিক্ষার জন্য বৈপ্লবিক পরিবর্তন করেছিলেন। আজ তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মেয়েরা লেখাপড়ার দিকে ঝুঁকেছে। সর্বক্ষেত্রে তারা এগিয়ে যাওয়ার ও অধিকার ফিরে পাওয়ার চেষ্টা করছে। নারী দিবসে প্রত্যাশা করবো বাংলাদেশের সব নারী সমাজ ও গণতন্ত্রের জন্য একজোট হবেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানান ফখরুল।

মহিলা দলের সভাপতি নূরী আরা সাপার সভাপতিত্বে র‌্যালির আগে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

/এসটিএস/এফএস/

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের