১ টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারলে সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত: হাসনাত আবদুল্লাহ

ঢাবি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ০০:৪৮আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:৪৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অভিযোগ করছেন অনেকে, তবে তারা কোনও প্রমাণ দিতে পারছে না বলে দাবি করছেন তিনি। অভিযোগকারীদের চ্যালেঞ্জ করে হাসনাত আবদুল্লাহ বলেছেন, যদি ১ টাকার দুর্নীতিও প্রমাণিত হয়, তিনি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত। 

শুক্রবার (২০ ডিসেম্বর) প্রথম প্রহরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে এক পোস্টে তিনি কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি।’

হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট

বিষয়গুলো সত্য হলে প্রামণাদিসহ প্রকাশ, সংবাদ প্রকাশ ও মামলা দায়েরের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যেকোনও দুর্নীতির অভিযোগ যদি ১ টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায়—তা হোক নথি, ভিডিও, অডিও, কিংবা কোনও ব্যক্তি নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন—তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করুন। সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন।’  

অভিযোগকারীদের প্রতি চ্যালেঞ্জ ঘোষণা করে তিনি বলেন, ‘ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি- প্রমাণের ভিত্তিতে কোনও অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।’

/আরআইজে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের