নারী নিরাপত্তাহীনতা জাতির জন্য লজ্জাজনক: আখতার হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ২১:৪৫আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০২:৪০

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, দেশের কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে পারিবারিক পরিবেশ—কোথাও নারীরা নিরাপদ নন। এ বাস্তবতা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নারীদের প্রতি যেকোনও নিপীড়নের ঘটনা—ছোট হোক বা বড়, প্রতিরোধ করতে হবে। অপরাধীদের আইনের হাতে সোপর্দ করতে জনগণকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৮ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজে মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর খোঁজ নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন আরও বলেন, ধর্ষণসহ অন্যান্য অপরাধের সঠিক বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা ক্রমাগত বাড়ছে। তাই দেশের বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি বলে তিনি মনে করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

 

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি