বাজেটে স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীকে ছাত্রলীগের অভিনন্দন

ঢাবি প্রতিনিধি
১২ জুন ২০২০, ০৬:১৩ আপডেট : ১২ জুন ২০২০, ০৬:১৪

বাজেটে স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীকে ছাত্রলীগের অভিনন্দন করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২০-২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়ে বাজেট পেশ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে ছাত্রলীগ। প্রস্তাবিত বাজেটকে যুগান্তকারী, যুগোপযোগী, কল্যাণমুখী বাজেট বলে আখ্যা দেয় সংগঠনটি।
শুক্রবার (১২ জুন) রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রস্তাবিত বাজেটে করোনা পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে স্বাস্থ্যখাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, শিক্ষা ও খাদ্যবান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, ক্ষতিগ্রস্ত শিল্প কর্মসংস্থানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’

বাজেটে স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীকে ছাত্রলীগের অভিনন্দন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘করোনা প্রাদুর্ভাবে বর্তমানে বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। দেশের ক্রান্তিলগ্নে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমায় উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যেতে যুগান্তকারী, যুগোপযোগী, জনকল্যাণমুখী বাজেট পেশ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১১জুন) বিকালে সংসদে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

/এনএস/
সম্পর্কিত
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে জামায়াত নেতা আটক
বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম খান
সর্বশেষ খবর
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম