রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২১, ১৪:৪০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫:১২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’ শুরু হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ২টার কিছু পরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়।

শোভাযাত্রায় আওয়ামী লীগের নেতাকর্মীরা

শোভাযাত্রাটি শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি বত্রিশ নাম্বারের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে এসে শেষ হবে।

রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু

শোভাযাত্রায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আবদুর রহমান, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

রাজধানীতে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু

রাজধানী ছাড়াও সারাদেশে একযোগে এই ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।

/পিএইচসি/ইউএস/
সম্পর্কিত
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
সর্বশেষ খবর
‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইসলামী আন্দোলনের নেতা নিহত
‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইসলামী আন্দোলনের নেতা নিহত
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, ধরা পড়লেন নিজেরাই
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, ধরা পড়লেন নিজেরাই
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, উদ্ধারে ৯৯৯-এ সহযোগীর ফোন
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, উদ্ধারে ৯৯৯-এ সহযোগীর ফোন
‘আমি তোমাদের জন্ম সনদে স্বাক্ষর করেছি, তোমরা আমা‌র মৃত্যু সনদে স্বাক্ষর করবে’
‘আমি তোমাদের জন্ম সনদে স্বাক্ষর করেছি, তোমরা আমা‌র মৃত্যু সনদে স্বাক্ষর করবে’
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল