সভাপতি-সাধারণ সম্পাদক ক্যাম্পাস ছাড়া, ইডেনে আনন্দ মিছিল

ঢাবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:২৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৮

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে বের করে দিয়ে ক্যাম্পাসে আনন্দ  মিছিল করেছে ছাত্রলীগের একটি অংশ।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে কলেজ প্রশাসনের মাধ্যমে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যালে পাঠানোর মাধ্যমে তাকে ‘ক্যাম্পাস ছাড়া’ ঘোষণা করে ছাত্রলীগের এক অংশ। এর একঘণ্টা পর ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে লেগুনায় করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার ঘোষণা দেয় প্রতিপক্ষ। 

এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধী অংশের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। ইডেন কলেজ শাখা ছাত্রলীগের এই অংশে আছেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, কল্পনা বেগম, জেবুন্নাহার শিলা, সুমনা মিম, মিলি আক্তার, সাদিয়া জাহান সাথী, তানজিলা আক্তার, তানজিলা মনি পরশ, মনিকা তালুকদার, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাবিকুন্নাহার তামান্নাসহ কয়েকজন।

আনন্দ মিছিলে ইডেন কলেজ ছাত্রলীগের একটি অংশ সভাপতি ও সাধারণ সম্পাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও ইডেন কলেজের মাটি ছাত্রলীগের ঘাঁটি বলে স্লোগান দেয়।

আরও পড়ুন:

ইডেন কলেজ ছাত্রলীগের ২৫ নেত্রীর পদত্যাগের হুমকি

মাঝরাতে উত্তপ্ত ইডেন কলেজ: ছাত্রলীগের তদন্ত কমিটি

দুই গ্রুপের কোন্দলে মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি