রঙিন খোয়াব দেখে লাভ নেই, বিএনপিকে ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২০:১৮

বিএনপিকে উদ্দেশ করে সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রঙিন খোয়াব দেখে কোনও লাভ নেই। বিএনপি এখন উভয় সংকটে, তাদের জলে কুমির ডাঙায় বাঘ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত কদমতলী থানা ও এর অন্তর্গত ওয়ার্ডগুলোর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন নির্বাচনে যেতেও ভয় পাচ্ছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। বিএনপিকে প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের নেতা কে? ২২ দলীয় জগাখিচুড়ির ঐক্য গতবারের মতো এবারও একই পরিণতি হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা দেশে হ্যাঁ-না ভোট করে প্রহসনের নির্বাচন করেছিলেন, আজিজ মার্কা নির্বাচন কমিশন এবং ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন করেছিলেন—তাদের শেখ হাসিনার ওপর আস্থা রাখার কোনও দরকার নেই।

দলের নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে, নেতাকর্মীরা ঐক্য থাকলে বিএনপি যতই লাফালাফি করুক, তাতে কোনও লাভ হবে না।

কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি