বিএনপি নির্বাচনে না আসতে নানা টালবাহানা করছে: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ১৮:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৮:২৯

জনগণকে সংগঠিত করে বিএনপিকে মোকাবিলা করতে ১৪ দলের শরীক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে না আসতে নানা টালবাহানা করছে। তার কারণ তাদের জনসমর্থন নেই।’

সোমবার (৩০ জানয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস  সালাম  হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ‘বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, ‘বিএনপির সমর্থকরা একাত্তরের পরাজিত শক্তি। আন্দোলন সংগ্রামের নামে মানুষ হত্যা করাই তাদের রাজনীতি। আন্দোলন সংগ্রামের কথা বলে গাড়িতে অগ্নি সংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা করা— এদেশের মানুষ ভুলে যায়নি। এখন দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিকে পুঁজি করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘এর মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যার পর একটানা ২১ বছর আওয়ামী লীগ চরমভাবে নির্যাতিত হয়েছে। ৯৬ সালে ক্ষমতায় আসার পর ২০০১ সাল পর্যন্ত বিএনপির ওপর একটা টোকাও দেয়নি আওয়ামী লীগ।’

বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি-জেপির এজাজ আহম্মেদ মুক্তা, ন্যাপের ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম, গণআজাদী লীগের এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, তরিকত ফেডারেশনের মোহাম্মদ আলী ফারুকী, বাসদের সদস্য সচিব হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়িতে আবারও ভাঙচুর
সাবেক মন্ত্রী আমুর আট ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
জাপা-এনডিএফ প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসির কাছে স্মারকলিপি জুলাই ঐক্যের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি