কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা-বিশ্বাস আমরা পাচ্ছি: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৬

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের মানুষের উন্নতি হয়। আওয়ামী লীগ সারা দেশের যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছে। একদিনে ১০০টা সেতু, ১০০টা সড়ক উদ্বোধন আগে কেউ করতে পারেনি। তিনি বলেন,...আমরা যে এতো বছর কাজ করলাম। যার ফলে মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে। আমাদের কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা-বিশ্বাস আমরা পাচ্ছি। জনগণের মন জয় করেই আমরা ভোট পাচ্ছি।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি-১) প্রকল্পের আওতায় দেশের প্রথম পাতালরেলের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বেলা ১১টার দিকে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এটি মূলত দ্বিতীয় মেট্রোরেল ও প্রথম পাতালরেল।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ২০১৪ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, ২০০৮ ভোট দিয়েছে। সেই নির্বাচনকে যদি ধরেন। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল। কয়টা সিট পেয়েছিল? ৩০০ সিটে মধ্য আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট অধিকাংশ সিট পায়। বিএনপি পেয়েছিল ২৯টা সিট।

বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বুধবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ছয়টি আসনে, বগুড়া ও চাপাইনবয়াবগঞ্জে যে নির্বাচন হয়ে গেল সেখানে নৌকার প্রার্থী ছিল। চাপাইনবয়াবগঞ্জ-২ বগুড়া-১ আসনে প্রার্থী ছিল। ঠাকুরগাঁও আওয়ামী লীগের প্রার্থী ছিল না। বগুড়া কাহালু, নন্দীগামে জাসদকে দিয়েছিলাম, সেখানে জাসদ জিতেছে। যারা ভোট দিয়েছেন তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি