ফের কপাল খুললো ১৯ জনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ২২:১১আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৫৭

আগে সংসদ সদস্য ছিলেন, কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদ পড়েন। এরকম ১৯ জন সাবেক সংসদ সদস্যকে এবার মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ফলে আবার নৌকা নিয়ে ভোটের মাঠে নামবেন তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পাওয়া পুরনো এমপিদের মধ্যে আছেন—চাঁদপুর-২ আসনে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা-১৩ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ফরিদপুর-১ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, ঢাকা-৮ আসনে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

ঠাকুরগাঁও-১ আসনে ইমদাদুল হক, নীলফামারী-২ আসনে গোলাম মোস্তাফা, রাজশাহী ৫- আসনে আবদুল ওয়াদুদ দারা, সিরাজগঞ্জ-৪ আসনে শফিকুল ইসলাম।

সিরাজগঞ্জ-৬ আসনে চয়ন ইসলাম, খুলনা-১ আসনে ননী গোপাল মণ্ডল, বরিশাল-২ আসনে তালুকদার মো. ইউনুস, টাঙ্গাইল-৮ আসনে অনুপম শাহজাহান জয়, ময়মনসিংহ-৮ আসনে আবদুছ ছাত্তার, নেত্রকোনা-১ আসনে মোশতাক আহমেদ রুহী, ঢাকা-৪ আসনে সানজিদা খানম, নারায়ণগঞ্জ-৩ আসনে আবদুল্লাহ আল কায়সার, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ফয়জুর রহমান এবং নোয়াখালী-৬ আসনে মোহাম্মদ আলী।

একাদশতম সংসদের ৭১ জন দলীয় এমপিকে এবার বাদ দেওয়া হয়েছে। এছাড়া ১৪ দলীয় জোট ও মহাজোটকে (বিকল্প ধারা, জাতীয় পার্টি) ছেড়ে দেওয়া ৩১টি আসনেও দলীয় প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। ফলে মোট ১০২টি আসনে আওয়ামী লীগ প্রার্থী বদল করেছে। এর মধ্যে ৭৫টি আসনে প্রথমবারের মতো সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা।

আরও পড়ুন- 

৪১ মন্ত্রী-প্রতিমন্ত্রী পেলেন নৌকার টিকিট, বাদ ৪ জন

মনোনয়ন পেলেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির ৩৭ নেতা

বাদ পড়লেন যে ৭১ এমপি

আ.লীগে নতুন মুখ ১০২ জন

নৌকার টিকিট পেলেন যারা

দুটি আসনে প্রার্থী ঘোষণা করেনি আ.লীগ

কারা হচ্ছেন নৌকার প্রার্থী, জানালেন ওবায়দুল কাদের

আ.লীগ তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না: শেখ হাসিনা

নিস্তব্ধ বিএনপি অফিসের সামনে আ.লীগের আনন্দ মিছিল

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা