‘আমার এলাকায় তোমার কী কাজ?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ১৩:০৮আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৩:০৮

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদকে উদ্দেশ করে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সাঈদ খোকন বলেছেন, ‘জাতীয় পার্টির বিষয়ে আমি শুধু বলবো, মেরা আঙিনায় তুম কিয়া কারেঙ্গে? আমার এলাকায় তোমার কী কাজ? এর বেশি কিছু বলতে চাই না। আশা করি বুঝতে পেরেছেন।’

বুধবার (২৯ সেপ্টেম্বর) পৌনে ১০টার দিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তিনি এসব মন্তব্য করেন।

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জোটগত ছাড়ের কারণে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য হয়েছেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। তিনি এবারও প্রার্থী হয়েছেন। এ আসনে সাঈদ খোকনকে প্রার্থী করেছে আওয়ামী লীগ। আসনটিতে তার বাবা মোহাম্মদ হানিফও নৌকা থেকে নির্বাচন করেছেন।

আসনটি ছাড় দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দলের নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে যাবো। তবে দলের যেকোনও সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।

সঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-৬ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি আশা করবো, এই আসনটা আমরা ওনাকে উপহার দিতে পারবো। সবার কাছে দোয়া চাই।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি