‘নির্বাচনি ঝড় যারা থামাতে চাইবে, তারা হারিয়ে যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৩০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৩০

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সারা দেশে নির্বাচনি বাতাস বইছে, নির্বাচনি ঝড় শুরু হয়েছে। ঝড় যারা থামাতে চাইবে তারাই হারিয়ে যাবে। নিজেদের ভুল কৌশলের কারণে কেউ নির্বাচনে না আসলে সে দায় সরকার বা নির্বাচন কমিশনের না। নির্বাচন কারও জন্য বসে থাকবে না।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে না আসায় যারা স্বতন্ত্র নির্বাচন করছে তারা উৎসাহিত হচ্ছে। আমরা স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করছি না।

রবিবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশি-বিদেশি চাবি দিয়ে তালা খোলার ভুল চেষ্টা করে ব্যর্থ হয়েছে কিছু রাজনৈতিক দল। তাদের জন্য দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে দেবে না দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার দল আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, বাংলাদেশের  ভোটাররা ভোট দিতে চায়। বর্তমান সরকার রুটিন দায়িত্ব পালন করছে। সরকার পরিবর্তন ছাড়া যে কোনও পরিবর্তন করতে পারবে ইসি। 

/এসআই/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি