বিদেশি প্রভুর ইন্ধনে বিএনপি ভারত বিরোধিতা করছে: শেখ পরশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৪, ২০:১৩আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২০:১৩

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, দক্ষতা নাই বলে নেতিবাচক রাজনীতির দিকে বিএনপি ধাবমান। তারা দেশকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নিয়েছে। এই স্বাধীনতার মাসে ওরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে, কিন্তু অন্যদিকে খোঁজ নিয়ে দেখবেন তাদের বেগম সাহেবরা ভারত যাচ্ছে ঈদের শপিং করতে।

বুধবার (২৭ মার্চ) রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

যুবলীগ শেখ ফজলে শামস্ পরশ বলেন, মুক্তিযুদ্ধের সময় যে ভারত আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে, অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে আমাদের সাহায্য করেছে তাদের এখন বিরুদ্ধাচরণ করছে। নিশ্চয়ই অন্য কোনও বিদেশি শক্তির উসকানি এবং প্রতিশ্রুতিতে এই অবস্থান নিয়েছে বিএনপি। কিন্তু লাভ হবে না, বেঈমানদের কেউই বিশ্বাস করে না, ইতিহাসও ক্ষমা করে না। স্বার্থ হাসিল করে ছুড়ে ফেলে দেবে, ক্ষমতায় বসাতে পারবে না যতদিন জনগণ শেখ হাসিনার সাথে আছে।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সামনে অনেক কাজ। আমাদের প্রধান কাজ, জনগণের পাশে থাকা। শেখ হাসিনা যে রাজনৈতিক মানদণ্ড স্থাপন করেছেন সেটা অনুসরণ করতে হবে। সততা এবং নিষ্ঠার সাথে গণমানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যেতে হবে। আমাদের আগামীতে এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কোনও জনবিচ্ছিন্ন সুশীল সমাজের পূর্বনির্ধারিত সুশাসনের সংজ্ঞা দ্বারা আমাদের পরিচালিত হতে হবে না।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহসভাপতি মুজিবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
শেখ পরশসহ যুবলীগের তিনজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
আমিরুলের হ্যাটট্রিকের আগে নেপালের দুর্যোগে নীরবতা পালন
আমিরুলের হ্যাটট্রিকের আগে নেপালের দুর্যোগে নীরবতা পালন
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরেছে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরেছে
আমাকে যদি কথা বলতে না দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
আমাকে যদি কথা বলতে না দেন, তাহলে কীসের বাকস্বাধীনতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
আলোর উৎসবেও অন্ধকারে ডুবে থাকে যে গ্রাম
আলোর উৎসবেও অন্ধকারে ডুবে থাকে যে গ্রাম
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন