সাংবাদিক থেকে রাজনীতিবিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৬, ২৩:৫৪আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০০:২৬

শওকত মাহমুদ শওকত মাহমুদ ছিলেন পেশাদার সাংবাদিক, শনিবার থেকে হয়ে গেলেন পুরোদস্তুর রাজনীতিক।বিগত কমিটিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শওকত মাহমুদ এবারের কমিটিতে দলটির ভাইস-চেয়ারম্যানের পদ পেয়েছেন।

শওকত মাহমুদ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছাড়াও বিএনপি-জামায়াতপন্থী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশের) সভাপতির দায়িত্ব পালন করছেন। বিএনপির রাজনীতি করতে গিয়ে সাংবাদিক এই নেতা প্রায় ২২ থেকে ২৫টি মামলার আসামি হয়েছেন।

দলীয় সূত্র জানায়, শওকত মাহমুদ তার গ্রামের এলাকা কুমিল্লার বুড়িচং থেকে বিএনপির টিকিটে নির্বাচন করতে পারেন।

অধ্যাপক ওয়াহিদুজ্জামান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ওয়াহিদুজ্জামান নির্বাচিত হলেন জলবায়ু সম্পাদক হিসেবে।

একেএম ওয়াহিদুজ্জামান বিএনপিন্থী শিক্ষক হিসেবে পরিচিত। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্লগার হিসেবে পরিচিত। তার ফেসবুক ইনফোতে তিনি একজন পরিবেশবাদী হিসেবেও নিজেকে আখ্যা দিয়েছেন।

বিএনপির নতুন কমিটিতে জলবায়ু বিষয়ক পদ পেয়ে ফেসবুকে লিখেছেন, বিএনপির নবগঠিত জাতীয় নির্বাহী কমিটিতে আমাকে 'জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক' পদের দায়িত্ব অর্পণ করায় আমি দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সব নেতাকর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা জানাচ্ছি।

এছাড়া পেশাজীবীদের মধ্যে চিত্রনায়ক হেলাল খান, রিজিয়া, মনির খানও নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন।

/এসটিএস/এবি/

সম্পর্কিত
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন