ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করা হবে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১২:৪৯আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৫:২০

বিএনপির বিক্ষোভ মিছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। এসময় মির্জা ফখরুল বলেন, ‘ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে কারাগার থেকে আমাদের নেত্রীকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ।’

রবিবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে মিছিলটি রাজধানীর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মধ্য বাড্ডা গিয়ে শেষ হয়।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসায় কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি গুরুতর অসুস্থ। তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না।’ খালেদা জিয়ার মুক্তি এবং ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান ফখরুল।

বিক্ষোভ মিছিলে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর যুবদল উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহসভাপতি মুন্সী বজলুল বাসিদ আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম পারভেজ, সাংগঠনিক সম্পাদক আয়োরুজ্জামান আনোয়ার, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীরা স্লোগান দেন ‘খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’,  আমার নেত্রী আমার মা বন্দি থাকতে দিবো না’ ।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী