বিএনপির মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে তৎপর পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০১

বিএনপির মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে তৎপর পুলিশ বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করবে দলের নেতাকর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে শান্তিনগর ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হবে। এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য তৎপর রয়েছে পুলিশ। পল্টন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে তৎপর পুলিশ সরেজমিনে পল্টনের নাইটিঙ্গেল মোড়ে গিয়ে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কার্যালয়ের দিকে জড়ো হচ্ছেন। এর ফলে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ লক্ষ্য করা গেছে। এছাড়া নাইটিঙ্গেল মোড়ে পুলিশের একটি জলকামান ও একটি এটিএস মোতায়েন করতে দেখা গেছে।
নিরাপত্তার বিষয়ে ডিএমপি’র মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনেয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফকিরাপুল ও পল্টন মোড়সহ বিএনপি কার্যালয়ের আশপাশ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমরা তৎপর রয়েছি। যেসব পয়েন্ট ঝুঁকিপূর্ণ সেখানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।’

/এসজেএ/এআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি