মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ঢাকা মহানগরের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ০০:৫৮আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০০:৫৮

সাক্ষাৎ করতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাবেন ঢাকা মহানগর বিএনপির নব মনোনীত নেতারা। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর উত্তরার বাসভবনে যাবেন তারা।

সোমবার (২ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

এর আগে, রবিবার বিকালে বিএনপি’র মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তর শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ঢাকা দক্ষিণে আহ্বায়ক আবদুস সালাম ও উত্তরে আহ্বায়ক হয়েছেন আমান উল্লাহ আমান। দক্ষিণে সদস্য সচিব করা হয়েছে রফিকুল আলম মজনু ও আমিনুল হককে উত্তরের। ৪৯ জন বিশিষ্ট দক্ষিণ ও ৪৭ জন বিশিষ্ট উত্তরের কমিটিতে মাত্র তিন-চারজন নারী সদস্য মনোনীত হয়েছেন।

শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটির দুই আহ্বায়ক ও দুই সদস্য সচিবসহ কমিটির সিনিয়র কয়েকজন নেতা বিএনপির মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মঙ্গলবার সকাল ১১টায় উত্তরায় তার বাসায় যাবেন।

আরও পড়ুন: ঢাকায় বিএনপির নতুন কমিটি: ওপরে উষ্ণতা, ভেতরে আক্ষেপ

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি