টিকার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৩

করোনা ভাইরাস প্রতিরোধে টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল চারটা ৪৫ মিনিটে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেন তিনি। এদিন বিকালে তার মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান জানান, টিকা নিতে বুধবার বিকাল সোয়া চারটার দিকে হাসপাতালের উদ্দেশে বাসা থেকে রওনা হন খালেদা জিয়া।

এর আগে, গত বছরের ১৮ আগস্ট ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ও গত ১৯ জুলাই আমেরিকার তৈরি মডার্না টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া। তিনি গত বছরের ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন।

খালেদা জিয়া বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা নিয়েছেন বলে জানিয়েছেন তার অন্যতম চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, খালেদা জিয়া এখনও অসুস্থ। তিনি স্থিতিশীল অবস্থায় নেই। তার স্থায়ী চিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা নেওয়া প্রয়োজন বলে দাবি করেছেন জাহিদ হোসেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন