দিল্লিতে সেদিকুল্লাহ, বেঙ্গালুরুতে মায়াঙ্ক

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৫, ২২:৫৪আপডেট : ০৭ মে ২০২৫, ২২:৫৪

আইপিএলে লিগ পর্বের শেষ দিকে নতুন করে দুই খেলোয়াড়কে সংযুক্ত করলো দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লিতে হ্যারি ব্রুকের স্থলাভিষিক্ত হয়েছেন আফগানিস্তানের সেদিকুল্লাহ অটল ও বেঙ্গালুরুতে ইনজুরি আক্রান্ত দেবদূত পাডিক্কালের জায়গায় এসেছেন মায়াঙ্ক আগারওয়াল।

ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ব্রুক। প্রতিযোগিতার নতুন নিয়ম অনুযায়ী পরবর্তী দুই মৌসুমে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ইংল্যান্ড ব্যাটার। সোয়া এক কোটি রুপিতে দিল্লিতে তার যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে বিসিসিআই।

৪৯ টি-টোয়েন্টিতে ১৩১ স্ট্রাইক রেটে রান করা ২৩ বছর বয়সী সেদিকুল্লাহ কখনও আইপিএলে খেলেননি। তবে এসএ ২০ তে এমআই কেপটাউনের হয়ে তিন ম্যাচ খেলেছেন। 

এদিকে দেবদূতের স্থলাভিষিক্ত হওয়া মায়াঙ্কের আইপিএল অভিজ্ঞতা বেশ ভালো। ১২৭ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ১৩ হাফ সেঞ্চুরি। বেঙ্গালুরুই ছিল মায়াঙ্কের প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি। তারপর একাধিক দলে খেলেছেন তিনি। সবশেষ গত বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা মায়াঙ্ক মেগা অকশানে অবিক্রিত ছিলেন। পুরানো ক্লাবে ৩৪ বছর বয়সী ফিরলেন ১ কোটি রুপিতে। চলতি আইপিএলে ১০ ম্যাচে দেড়শর বেশি স্ট্রাইক রেটে ২৪৭ রান করা দেবদূতের শূন্যতা তিনি কতটা পূরণ করতে পারেন, সেটাই দেখার অপেক্ষা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী