চীন থেকে চড়া সুদে ঋণ নিয়ে পদ্মা সেতু করা হয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২২, ১৪:২৩ আপডেট : ০১ জুন ২০২২, ১৬:২১

চীনের কাছ থেকে চড়া সুদে লোন (ঋণ) নিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘এই পদ্মা সেতুর মধ্যে একটি প্রতীকী জিনিস ভেসে ওঠে, সেটি হলো আওয়ামী লীগের দুর্নীতি। কারণ, এই সেতু অত্যন্ত অল্প সুদে বিশ্বব্যাংক বানাতে চেয়েছিল। কিন্তু তখন আওয়ামী লীগের উপদেষ্টা, মন্ত্রীরা নিজেদের প্যাডে টাকা চেয়েছে। বলেছে ‘এই টাকা অমুক কোম্পানিকে দিতে হবে’। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা যদি জড়িত থাকে তাহলে কি এটা প্রমাণিত হয় না যে সরকারের উচ্চ পর্যায়ে দুর্নীতির সঙ্গে জড়িত।’

বুধবার (১ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে রিজভী আহমেদ এসব কথা বলেন।

‘নিজস্ব অর্থায়নে কোনও কিছু করার দৃষ্টান্ত বর্তমান প্রধানমন্ত্রীর নেই’ দাবি করে রিজভী বলেন, ‘নিজস্ব অর্থায়নে তিস্তা ব্যারেজ করার দৃষ্টান্ত আছে কেবল জিয়াউর রহমানের। আপনার (প্রধানমন্ত্রীর) দৃষ্টান্ত দুর্নীতি, লুটপাট আর হরিলুটের।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেছেন শামা ওবায়েদ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘স্বাধীনতার ৫১ বছর পরও মানুষের স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই, মা-বোনদের অধিকার, নিরাপত্তা নেই। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দেশ দিয়েছিলেন, সেই দেশ আজ অনুপস্থিত। তিনি বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।’

বিদেশি ঋণ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘এই ঋণের টাকা জনগণকেই পরিশোধ করতে হবে। উচ্চ হারে সেই সুদ পরিশোধ করতে হবে। প্রত্যেক শিশুর ওপর ঋণের বোঝা ঘুরছে। মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে আন্দোলন করবো। আমরা ভয় পাই না।’

সংগঠনের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাবেক নেতা মোর্তাজুল করিম বাদরু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, কৃষক দলের সাবেক নেতা শাহজান মিয়া সম্রাট প্রমুখ বক্তব্য দেন।

 

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
চেম্বারে ঢুকে চিকিৎসককে পিটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয়, যুবদল নেতা গ্রেফতার
ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক
খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপি কার্যালয়-ট্রেনের বগিতে আগুন
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন