আইজিপির সঙ্গে সাক্ষাৎ করবে প্রতিনিধি দল

নয়া পল্টনে সমাবেশের অনুমতি চেয়ে দুই বার চিঠি দিয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২২, ০৩:৫২আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৮:৩০

দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে গণসমাবেশের অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশের আয়োজন করতে রাজধানীর নয়া পল্টন চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দুই বার চিঠি দিয়েছে বিএনপি। গত ১৩ নভেম্বর প্রথম চিঠি ও ২০ নভেম্বর দ্বিতীয়বার চিঠি দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে নয়া পল্টন চেয়েই চিঠি দেওয়া হয়েছে।’

বিএনপির সমাবেশের ভেন্যু নিয়ে প্রথম আলোচনা সামনে আসে ২৪ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের পর। সেদিন সদরঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিভিন্ন শর্ত সাপেক্ষে বিএনপিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি দেওয়া হবে।

বিএনপিনেতা শহীদ উদ্দীন চৌধুরী জানান, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আবেদনই করেনি। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা প্রতিটি সভায় উল্লেখ করেন, সমাবেশ তারা নয়া পল্টনে করবেন।

এ বিষয়ে বাংলা ট্রিবিউন যোগাযোগ করে বিএনপির দায়িত্বশীলনেতাদের সঙ্গে। দলের মিডিয়া উইংয়ের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, বিএনপি ১০ ডিসেম্বরের সমাবেশ করার জন্য নয়া পল্টনই চেয়েছে। পরে তিনি বাংলা ট্রিবিউনের কাছে দুইবার করা আবেদনের কপি পাঠান।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আবেদনে দেখা গেছে, ১৩ নভেম্বর ডিএমপি কমিশনার বরাবর চিঠিতে মাইক ব্যবহার ও নিরাপত্তা প্রদানের জন্য অনুরোধ করা হয়। পরে ২০ নভেম্বর দেওয়া চিঠিতে বিএনপিনেতা রিজভী উল্লেখ করেন, নিরাপত্তার স্বার্থে সমাবেশস্থলটি প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য যথার্থ বলে আমরা মনে করি। ইতোপূর্বে এই স্থানটিতে বিএনপির সকল সমাবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আইজিপির সঙ্গে সাক্ষাৎ করবে প্রতিনিধি দল

বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আগামীকাল ১ ডিসেম্বর পুলিশ সদর দফতরে যাবেন বিএনপির একটি প্রতিনিধি দল। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে অনুষ্ঠেয় এই সাক্ষাতে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অংশগ্রহণ করবেন। দুপুর ১টায় এই সাক্ষাৎপর্ব হওয়ার কথা রয়েছে।

এরআগে, একই ইস্যুতে গত ১৫ নভেম্বর ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। এসময় তার সঙ্গে বিএনপির আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি