ঝুলে আছে ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া, কার্যালয়ের আশেপাশে স্থান চায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২২, ১৭:৫৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:৫৯

১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিএনপির গণসমাবেশের স্থান জটিলতা এখনও কাটেনি। সোমবার (৫ ডিসেম্বর) বিকাল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভেন্যু নির্ধারণ প্রক্রিয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এরআগে, এদিন দুপুরে বিএনপির নয়া পল্টনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পুলিশ সোহরাওয়ার্দী ও তুরাগ ছাড়া ঢাকা মহানগরীর মধ্যে অন্য নিরাপদ জায়গার কথা বললে তারা ভেবে দেখবেন। পুলিশ জানতে চাইলে তেমন জায়গার নাম বলতেও রাজি হয়নি বিএনপি।

রবিবার (৪ ডিসেম্বর) ডিএমপির সঙ্গে আলোচনার সূত্র ধরে সোমবার মতিঝিল জোনের এডিসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে এ্যানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা (ডিএমপি) গতকালও বলেছে— সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে। কিন্তু আমরা তাদের বারবার বলছি, হয় নয়া পল্টনে দিতে, না হলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে দিতে। আমরা মনে করি, আমাদের সমাবেশ আমাদের কার্যালয়ে হওয়া উচিত। তারা বলেছে, জানাবে। আমরা অপেক্ষা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কয়েকটি স্থানে গণসমাবেশ করার অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি— রাস্তার ওপরে কোনও সমাবেশ করা যাবে না। রাজধানীতে উন্মুক্ত স্থান যদি থাকে, সেখানে সমাবেশ করতে পারবেন।’

আরামবাগ মোড়ে সমাবেশের একটি কথা শোনা যাচ্ছে, এ বিষয়ে হায়াতুল ইসলাম বলেন, ‘সেটাও রাস্তা। এজন্য সমাবেশের অনুমতি দেওয়া হবে না।’

/এএইচ/এসটিএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের