সাড়ে তিন ঘণ্টা সড়কে বসে থেকে চলে গেলেন ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ২১:১৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২১:৪৪

বিকাল থেকে শুরু হওয়া বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযান এখনও অব্যাহত রয়েছে। পুলিশের দাবি জনগণের নিরাপত্তার স্বার্থে ও পুলিশের ওপর হামলা হওয়ায় এই অভিযান চালানো হয়েছে৷ অন্যদিকে বিএনপির মহাসচিব বলেন, ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ পণ্ড করতে সশস্ত্র হামলা চালানো হয়েছে। 

বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির কার্যালয় থেকে একাধিকবার পুলিশের ওপর বোমা নিক্ষেপের অভিযোগে বিকাল ৪টা থেকে এই অভিযান চালানো হয়। 

অভিযান সম্পর্কে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার বলেন, আমরা মনে করি মানুষের জান-মালের ক্ষতি করার জন্য, আমাদের পুলিশ সদস্যদের আক্রমণ বা হত্যা করার জন্য এখান থেকে পরিকল্পনা হচ্ছে। 

তিনি বলেন, 'সাধারণ মানুষ যখন হুমকির মুখে পড়েছে, মানুষ যখন আতঙ্কিত হয়েছে আর আমরা যখন হামলার শিকার হয়েছি তখন আমরা অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছি৷ আমাদের অসংখ্য সদস্য বোমা হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।'

বিএনপির নেতাকর্মীদের আটকের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, 'অনেককেই আটক করেছি আমরা। কিন্তু অভিযান পরিচালনাকালে মাথাগোনা সম্ভব না। কিন্তু অনেক সন্ত্রাসী আমরা আটক করেছি। এবং সন্ত্রাসীদের উসকানিদাতাদের গ্রেফতার করেছি। এখান থেকে নাশকতা করার জন্য অনেক বোমা উদ্ধার করা হয়েছে।' অভিযান এখনও চলমান বলেও উল্লেখ করেন বিপ্লব কুমার সরকার। 

এদিকে কার্যালয়ে পুলিশের অভিযানের কথা শুনে ছুটে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে তাকে ভেতরে প্রবেশ করতে দেননি। কার্যালয়ে ঢুকতে বাধা পেয়ে তিনি গেটের সামনে সড়কে বসে পড়েন। সন্ধ্যার দিকে তিনি কার্যালয়ের সামনে থেকে চলে যান। যাবার সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, 'পুলিশ সবচেয়ে হীন কাজটা করেছে, তারা নিজেরাই এখানে কিছু বিস্ফোরক নিয়ে এসেছে। এবং সেগুলো ভিতরে রেখে বিএনপির ওপর দায় চাপাচ্ছে।'

তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে।'

তিনি আরও বলেন, ঢাকায় আমাদের সমাবেশকে কেন্দ্র করে, সরকারের মন্ত্রী, নেত্রীবর্গ উসকানিমূলক বক্তব্য রাখতে থাকেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার করেই বলেছিলেন খেলা হবে। আরেকজন বলেছিলেন, হেফাজতের মতো সাফ করে দেওয়া হবে। এই যে ভয়াবহ কথা তখন থেকেই আমরা আশঙ্কা করছিলাম ২০১৩-১৪-এর মতো আরেকটি নীলনকশা তারা করছে।

আজকের এই বিষয়টি এত পাশবিক, মর্মান্তিক এবং ভয়াবহ যে ভাষায় প্রকাশ করার মতো না বলে জানান মির্জা ফখরুল। 

আরও পড়ুন:

/জেডএ/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের