নেতাকর্মীদের আটকে রেখে হামলা অন্যায় ও বেআইনি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ১৭:২৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৮:০০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতাকর্মীদের আটকে রেখে হামলা সম্পূর্ণ অন্যায় এবং বেআইনি। এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে পুলিশকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তিনি বলেন, ‘ডিসেম্বরে সমাবেশকে কেন্দ্র করে এ ধরনের হামলা চলছে। তারা জনগণের অধিকার কেড়ে নিতে চায়। আমাকে অফিসে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি।’

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে গিয়ে পুলিশের বাধা পেয়ে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশকে তারা নষ্ট করার চেষ্টা করছে। আমরা ধৈর্য ধরছি। আশা করছি, এখনই পুলিশকে প্রত্যাহার করবে।’

এর আগে বুধবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রধান কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। বাধা পেয়ে তিনি কার্যালয়ের গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরে রাস্তার ওপর বসে পড়েন।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে আজ সকাল থেকে নয়া পল্টনে জড়ো হতে থাকে দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ছররা গুলি ও টিয়ারশেল ছোড়ে। পরে পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়। পরিস্থিতি এখন থমথমে।

আরও পড়ুন:

/এএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম