কার্যালয়ে প্রবেশে পুলিশের বাধার মুখে ফিরে গেলেন ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১১:২৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৩:২৩

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশ তাকে ঢুকতে না দিলে বাধার মুখে ফিরে যেতে বাধ্য হন তিনি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আদালতে হাজিরা দিয়ে বেলা ১১টার দিকে কাকরাইল নাইটেঙ্গেল মোড় দিয়ে প্রবেশ করার সময় এ ঘটনা ঘটে।

এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তর্কে জড়ান।

এ সময় মির্জা ফখরুলকে বলতে শোনা যায়, ‘আপনি যেতে দেবেন কি না সেটা বলে দেন।’ পরে বিপ্লব কুমার বলেন, ‘নয়াপল্টন এলাকায় ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে প্রবেশ করতে দেওয়া হবে না।’

ফখরুল বলেন, ‘এটা আমাদের অফিস ও প্রপার্টি, এখানে আমরা প্রবেশ করতে পারি।’ এ সময় বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমরা স্বীকার করি।’

তখন ফখরুল বলেন, ‘আপনি রাজনৈতিক দলের নেতাদের মতন কথা বলছেন।’ উত্তরে তিনি বলেন, ‘মোটেও না।’

মির্জা ফখরুল ঢুকতে দেওয়া হবে কি না আবার জানতে চাইলে ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে কাউকে এলাও করা হবে না বলে জানিয়ে দেন বিপ্লব কুমার সরকার।

ফিরে যাওয়ার পথে সাংবাদিকদের ফখরুল বলেন, ‘আমি পার্টির মহাসচিব, আমাকে পার্টি অফিসে প্রবেশ করতে দেওয়া হলো না এবং তারা যে কথাগুলা বলছে, ওখানে বিস্ফোরক দ্রব্য আছে। কিন্তু আমাদের অফিসে কোনও কিছুই ছিল না।’ পুলিশি ওই সব ক্যারি করে এনেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমাদের ১০ তারিখের শান্তিপূর্ণ গণসমাবেশকে নস্যাৎ করার জন্য এসব সরকারের হীন পরিকল্পনার অংশ।’

তিনি বলেন, ‘আমার নিজের অফিসে যাওয়ার জন্য আমাকে অনুমতি দেওয়া হচ্ছে না। আমি নিজের অফিসেই যদি প্রবেশ করতে না পারি, তাহলে কীভাবে একটি রাজনৈতিক দলের লোকজন কাজ করবে? আমরা একটি ডেমোক্রেটিক পার্টি, আমাদের সাংবিধানিক অধিকার আছে যে সবাই স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। কিন্তু এখন একজন দলের মহাসচিবকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে বিএনপি কার্যালয় খুলে দেওয়ার জন্য, আমাদের প্রবেশের জন্য উন্মুক্ত করার জন্য দাবি জানাচ্ছি। এ ছাড়া গতকাল বুধবার যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মুক্তি দেওয়া জন্য দাবি জানাচ্ছি।’

‘যারা গতকালের ঘটনায় নিহত হয়েছে, ওই ঘটনার তদন্ত দাবি জানাচ্ছি। এ ছাড়া ১০ তারিখের সমাবেশ যেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হয়, সে জন্য সরকারের কাছে দায়দায়িত্ব দিচ্ছি।’ বলেন মহাসচিব।

বিএমপির ফখরুল ইসলামকে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে বিপ্লব কুমার বলেন, ‘পল্টনে লেখা একটি ক্রাইম সিন এলাকা। এখানে কোনও রাজনৈতিক পরিচয় নয়। এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অফিস-আদালতের লোকজন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।’

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি