তারেক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১২:৫৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১২:৫৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সম্পত্তি ক্রোকের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

শনিবার (৭ জানুয়ারি) নয়াপল্টনে দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিক্ষোভ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রশাসনের লোকদের চাপে ফেলে, চাকরি হারানোর ভয় দেখিয়ে আওয়ামী লীগ সরকার যা খুশি আদায় করে নিচ্ছেন। তাই আমি বলছি, আন্দোলনের বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে এই দেশকে মুক্ত করতে হবে। দেশে আইনের সুশাসন ও স্বাধীন আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।

বিক্ষোভ মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

উল্লেখ্য, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আদালত এ আদেশ দেন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী