ইফতার অনুষ্ঠানে সাংবাদিকের ওপর হামলা: যুবদলের ৩ নেতাকে বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৩, ১৫:৩৬আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৮:১৪

রাজধানীর মিরপুরে বিএনপির ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দফতর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় আরও চার জনকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

তিনি বলেন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতোমধ্যে ওই তিন জনের বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত তিন জন হলেন, জাতীয়তাবাদী যুবদল পল্লবী থানার ৬ নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল খান।

বহিষ্কার আদেশে বলা হয়েছে, ‘সংগঠনবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে এই তিন জনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত সাংবাদিকদের ফোন করে খোঁজ-খবর নিয়েছেন বলেও জানান কামরুজ্জামান দুলাল। তিনি বলেন, ‘এ ঘটনায় বিএনপি নেতা আমান উল্যাহ আমান, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং শায়রুর কবির খান আহত সাংবাদিক ইমরুল আহসান জনির বাসায় তার খোঁজ খবর নিতে গিয়েছিলেন।‘

তবে ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা বলছেন, এ ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তি যুবদল নেতা মিল্টনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বিএনপি।

আরও পড়ুন:

ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী