সোমবার কর্মসূচি দেবে বিএনপি ও যুগপতে যুক্ত বিরোধী দলগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৩

সরকার পতনের এক দফা দাবিতে সোমবার (১৭ সেপ্টেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত বিরোধী দলগুলো। এ ক্ষেত্রে অন্তত চার দিনের কর্মসূচি দেবে এই দলগুলো।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার দুপুর ২টা ৩০ মিনিট গুলশান চেয়ারপারসন অফিসে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, কর্মসূচি হিসেবে রাজধানীতে সমাবেশ ও গণমিছিল আসবে। বিএনপি এই কর্মসূচিগুলোর সঙ্গে দলীয়ভাবে রোড মার্চও করবে।

মঞ্চের নেতারা জানান, এই মঞ্চের পক্ষ থেকেও আলাদাভাবে রোড মার্চ দেওয়া হবে। এ ক্ষেত্রে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-শিল্পাঞ্চল হতে পারে। তবে বিএনপির রোড মার্চের সময়গুলো মঞ্চের পক্ষ থেকে নানা কর্মসূচি দেওয়া হবে বলে জানান এক নেতা।

গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক রবিবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার যুগপৎ কর্মসূচি ঘোষণা করা হবে। মঞ্চের নেতারা দেশের সার্বিক পরিস্থিতিতে বক্তব্য দেবেন।’

এদিকে বিরোধী ছাত্র সংগঠনগুলোও কর্মসূচি দেওয়ার জন্য নিজেদের মধ্যে আলাপ চালিয়ে যাচ্ছে। ছাত্রশিবির ও সংগঠনটির প্রভাবিত কিছু সংগঠনের কারণে কৌশলগতভাবে বিলম্বিত হচ্ছে বিরোধী ছাত্র সংগঠনগুলোর যৌথ জোট। ইতোমধ্যে ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন, জোট ছাত্রদলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চাইলেও বিএনপির নীতির কারণে তা এগোয়নি।

বিভিন্ন সংগঠনের নেতারা জানান, ইতোমধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে।

এ বিষয়ে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঐক্যবদ্ধভাবে ছাত্রসমাজ কর্মসূচি দেবে। আশা করি অবিলম্বে কর্মসূচি আসবে।’

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি