নজরুল ইসলাম খানের প্রশ্ন

‘বিএনপি মাজাভাঙা দল হলে শয়নে-স্বপনে খালেদা জিয়া-তারেক জপেন কেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘তারা (আ.লীগ) বলে বিএনপি মাজাভাঙা দল। তাহলে আপনারা শয়নে-স্বপনে সারাক্ষণ বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম জপছেন কেন? কথায় কথায় খালেদা জিয়া ও তারেক রহমানের নাম যতবার আপনারা মুখে নেন, ততবার আল্লাহর নাম মুখে নিলে আপনারা বেহেশতে যেতেন। সরকারের অবস্থা বড়ই খারাপ। যখন কেউ আবোলতাবোল বলতে শুরু করে, তখন বুঝতে হবে তাদের অবস্থা খারাপ, হুঁশ নেই।’

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২-দলীয় জোট আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা এবং সরকার পতনের এক দফা দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, তারা (সরকার) বলছেন স্যাংশন নাকি হয়েছে তাদের কথামতো! তারা চেয়েছে সুষ্ঠু নির্বাচন হোক, আর বিএনপি নাকি তাতে বাধা দিচ্ছে। এর জন্য নাকি আমেরিকা বলেছে যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে, তাদের জন্য ভিসানীতি। সরকারের কোনও অসুবিধা নেই। তাহলে আপনারা (সরকার) কেন এত ভয় পাচ্ছেন? ভেতরে এত কান্নাকাটি কেন?

মোস্তাফা জামাল হায়দারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ১২-দলীয় জোটের মুখপাত্র কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিম (বীর প্রতীক), ১২-দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম