অবরোধের সমর্থনে জবি ছাত্রদলের মিছিল

জবি প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৩, ১২:০৯আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১২:১৫

বিএনপির ডাকা তৃতীয় দফায় দেশব্যাপী অবরোধ সমর্থনে পুরান ঢাকার ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

বুধবার (৮ নভেম্বর) সকাল ৯টা নাগাদ পুরান ঢাকা এলাকায় মিছিল করে ছাত্র সংগঠনটি। মিছিলটি বাংলাবাজার থেকে শুর হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেট হয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে শেষ হয়। এর নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ‘অবৈধ সরকারের দুর্নীতি, মিথ্যা মামলা ও হামলার কারণে সমগ্র দেশ বিপর্যস্ত ও কারাগারে পরিণত হয়েছে। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। দেশ ও দলের প্রয়োজনে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও রাজপথে থাকবো।’

তিনি আরও বলেন, ‘এই অবৈধ সরকার অনতিবিলম্বে পদত্যাগ না করলে রাজপথের উত্তপ্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের বিতাড়িত করবো।’

/এনএআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী