অবরোধ সমর্থনে রাজধানীতে নিপুণ রায়ের নেতৃত্বে মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৩, ১২:২৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:২৩

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ অন্যান্য দাবিতে নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। 

রবিবার (৩ ডিসেম্বর) ভোর সকালে রাজধানীর পরীবাগ এলাকায় ঢাকা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই ঝাটিকা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি হাতিরপুলের মোতালেব প্লাজা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিবাগ প্রিয় প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে দলটির পরিবার ও কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুও উপস্থিত ছিলেন।

মিছিলে আরও অংশ নেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার সভাপতি সোহেল রানা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুর রহমান সোহেল, যুবদল নেতা অ্যাডভোকেট শাহিন রহমান, আরমান হোসেন, সেলিম মোল্লা এবং ছাত্রদল নেতা শাহরুখসহ অন্যান্য নেতাকর্মী।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী