ভালো আছি, ভালো থাকতে হবে: মুক্তি পেয়ে আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩

কারাগার থেকে মুক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভালো আছি। ভালো থাকতে হবে। তিনি বলেন, ‘দেশের মানুষের ক্ষমতা দখল করে বিগত নির্বাচনে তারা (সরকার) পরাজিত হয়েছে। বিএনপিসহ দেশের গণতন্ত্রকামী মানুষের মনোবল অটুট আছে, শক্ত আছে।’

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তারা দুজনেই পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম গ্রেফতারের ১০৯ দিন এবং আমির খসরু মাহমুদ ১০৫ দিন পর কারামুক্ত হলেন।

সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগে প্রস্তাব পাওয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘তাদের প্রস্তাব সম্পর্কে তারা বলতে পারবে। আমি কোনও প্রস্তাব সম্পর্কে কিছু জানি না। সবচেয়ে বড় কথা— মানুষের অধিকার কেড়ে নিয়ে নির্বাচন করেছে। নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে।’

আরও পড়ুন:

কারামুক্ত হলেন মির্জা ফখরুল ও আমির খসরু

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি