‘বিরোধী শক্তি দমনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর অথচ সীমান্ত অরক্ষিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ১৩:১৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৫:৫৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধ দলগুলো যাতে জনগণের অধিকার আদায়ে আন্দোলন গড়ে তুলতে না পারে, সে জন্য রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর লাখো সদস্য তৎপর অথচ সীমান্ত এলাকা অরক্ষিত। কেন দেশের সীমান্ত এতো অরক্ষিত ও অবহেলিত এ বিষয়ে ডামি সরকার জনগণকে কিছুই জানতে দিচ্ছে না।’

শনিবার (৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বছরের পর বছর আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রেখেছে আওয়ামী লীগ সরকার। বিরোধী দল ও মতের মানুষকে ফাঁসাতে নানা রকমের তথাকথিত গোয়েন্দা তথ্য থাকলেও যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হামলা করছে, তাদের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা তার গোয়েন্দারা বেখবর।’

সরকার কুকি চিন সম্পর্কে খোঁজ-খবর রাখেনি মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘পাহাড়ে প্রশাসনের নাকের ডগায় এই সশস্ত্র গোষ্ঠী বেড়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনী কুকি চিনের পরিবর্তে পাহাড়ে তথাকথিত জঙ্গি ধরার নাটক করেছে। এই কুকি চিনকে ব্যবহার করে নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে অবৈধ সরকার বর্তমানে দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিয়েছে।’

রিজভী বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা বাহিনী কিংবা বিজিবির ওপর নির্ভরশীল না থেকে অবিলম্বে দেশের সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন এখন সময়ের দাবি।’

/জেডএ/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে