নিষিদ্ধের প্রতিবাদে জামায়াতের চেয়ে বিএনপি এগিয়ে, মির্জা ফখরুলের দীর্ঘ বিবৃতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৪, ২৩:৪৩আপডেট : ০১ আগস্ট ২০২৪, ২৩:৪৩

একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধী জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ছাত্রশিবিরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণার পর কয়েকটি রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রকাশের পর বিভিন্ন দল তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেও এদিন রাত সাড়ে ১০টার দিকে প্রতিক্রিয়া জানায় বিএনপি।

প্রতিক্রিয়া বিশ্লেষণে দেখা গেছে, সরকারি নির্বাহী আদেশে নিষিদ্ধের পর জামায়াতে ইসলামীর পাঠানো বিবৃতির চেয়ে দ্বিগুণ শব্দে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এই বিবৃতি শিরোনামসহ ১১০৬ শব্দের।

যদিও বিকালে পাঠানো জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বিবৃতির শব্দসংখ্যা ৫০৩। পাশাপাশি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের বিবৃতির শব্দসংখ্যা ৫১১ শব্দের।

‘বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ’ শীর্ষক শিরোনামে বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করার আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে ন্যায়সংগত আন্দোলনকে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস চালিয়ে নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে যে হত্যাযজ্ঞ করেছে, তা শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, উপমহাদেশের ইতিহাসে বিরল।’

মির্জা ফখরুলের বিবৃতিতে জামায়াতের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিগত সময়ের রাজনৈতিক সম্পর্কের বিষয়ে উল্লেখ করা হয়েছে। বিবৃতির একটি অংশে চলমান কোটা সংস্কার আন্দোলন, আন্দোলনে নিহতদের বিষয়ে অবস্থান ব্যাখ্যা করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বহুদলীয় গণতন্ত্রের’ প্রবর্তন বিষয়েও উল্লেখ করেন ফখরুল। তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্মুক্ত করা বহুদলীয় রাজনীতির হাত ধরেই বাকশালে বিলীন করা আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল বর্তমানে রাজনীতি করছে।’

‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। “জনগণই সকল ক্ষমতার উৎস”, শহীদ জিয়ার এই উক্তিকে ধারণ করে বিএনপি কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ নয়, উন্মুক্ত রাজনীতির ময়দানে জনগণের সমর্থনে রাজনীতি দিয়ে মোকাবিলায় বিশ্বাসী,’ বলেন ফখরুল।

বিবৃতির শেষে মির্জা ফখরুল বলেন, ‘আমরা জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী