বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০২

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতালে যান এবং আহতদের বেডে গিয়ে তাদের খোঁজ-খবর নেন তিনি।

পরিদর্শন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনা সরকারের নির্যাতনের কারণে শত শত আন্দোলনকারী আহত হয়েছেন, শহীদ হয়েছেন। ভয়াবহ একটি গণহত্যা করা হয়েছে হাসিনা সরকারের আমলে। আজ আমাদের দলের পক্ষ থেকে এখানে এসেছি ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের দলের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব তাদের সহযোগিতা করার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছেও আবেদন জানিয়েছি, প্রত্যেকটি পরিবারে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন তাদের পুনর্বাসন করার জন্য, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য।’

এ সময় মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষতার মাধ্যমে জনগণের পার্লামেন্ট গঠন এবং নির্বাচিত সরকার গঠনের আহ্বান জানান।

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে