দীপ্ত টিভির কর্মকর্তা হত্যায় সম্পৃক্ততার অভিযোগে রবিকে ২৪ ঘণ্টার নোটিশ বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৪, ২৩:৩৯আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ২৩:৩৯

ফ্ল্যাট বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে বেসরকারি দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম নিহতের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে (রবি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। শুক্রবার (১১ অক্টোবর) তাকে এই চিঠি দিয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘গতকাল (বৃহস্পতিবার) সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান নিহত হওয়ার ঘটনায় আপনি জড়িত আছেন মর্মে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কারণে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সুতরাং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’

বিএনপিনেতা শেখ রবিউল আলম ‘প্লিজেন্ট প্রপার্টি’র ব্যবস্থাপনা পরিচালক।  

প্রসঙ্গত, রাজধানীর হাতিরঝিল এলাকায় প্লিজেন্ট প্রপার্টি নামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জেরে জমির মালিকের ছেলে তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) গতকাল বৃহস্পতিবার খুন হন। তানজিল ঢাকার বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা ছিলেন।

আইনশৃঙ্খলাবাহিনীর একটি সূত্র জানায়, ইতোমধ্যে হাতিরঝিলের খুনের সঙ্গে রবির সম্পৃক্ততা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে তিনি এই কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে দল থেকে বহিষ্কারও হতে পারেন। এর আগে নিউমার্কেট, কাঁঠালবাগান এলাকায় একাধিক অপঘটনায় শেখ রবিউলের নাম উঠে আসে। 

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী