শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৫, ১৫:৪৬ আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৫:৪৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নেই। কোনও অজুহাতেই নির্বাচনি ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

বুধবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেল শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লারস অ্যাসোসিয়েশনের গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, একটি পক্ষের নিজস্ব প্রস্তাব বাস্তবায়ন করতেই হবে— এমন মনোভাব পতিত স্বৈরাচার শেখ হাসিনার মনোভাবকে স্মরণ করিয়ে দেয়।

এর আগে গোলটেবিল বৈঠকে সাবেক এই বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকিংয়ের মতো শিল্পকে শুধুই মনিটরিং করা হচ্ছে। এক্ষেত্রে সাহায্য করার কথা ভুলে গেছে সরকার। এ শিল্পকে বাধাগ্রস্ত না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আর বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে সব ট্রেড সংগঠনগুলোকে সেলফ রেগুলেট করা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর রায়েরবাজার বদ্ধভূমিতে ২৪ এর শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা মুখে না আনার হুঁশিয়ারি দেন  জাতীয় নাগরিক পার্টির নেতারা।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
একটি চক্র দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপত্র বিতরণের তারিখ ঘোষণা
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা