ষড়যন্ত্র রুখতে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ২১:২৬আপডেট : ১২ মার্চ ২০২৫, ২১:২৬

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে আওয়ামী লীগের দোসররা পাশ্বর্বর্তী একটি দেশের সহযোগিতায় দেশকে  অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে দারুস সালাম থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ও গণমাধ্যমে বসে থাকা আওয়ামী স্বৈরাচারের দোসররা বিদেশি প্রভুর সহযোগিতায় বাংলাদেশে  একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার অপচেষ্টা করছে। তারা চেষ্টা করছে কীভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণিত করা যায়।

এসময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

আমিনুল হক বলেন, গত ছয় মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কোনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা আসেনি। অন্তর্বর্তী সরকারকে আমরা বার বার বলছি— দেশে স্থিতিশীলতা ফেরাতে দ্রুত নির্বাচন দিন। জনগণ দ্রুত নির্বাচন প্রত্যাশা করছে।

তিনি আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারই পারবে স্বৈরাচার হাসিনাসহ তার দোসরদের বিচারের মাধ্যমে দেশ পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত করতে।

তিনি বলেন, আজকে দেশের দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। জিনিসপত্রের দাম দিনকে দিন বেড়েই চলেছে। কারণ এখনও পর্যন্ত সিন্ডিকেট স্বৈরাচারের হাতেই রয়েছে। মানুষকে স্বস্তি দিতে দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট ভেঙে দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।

আমিনুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধ্বংস স্তূপ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্যই ৩১ দফা রূপরেখা দিয়েছেন। ৩১ দফার রূপরেখার মাধ্যমেই আমরা একটি আগামীর সুন্দর সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়তে পারবো।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন  বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টির সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য হাফিজুল হাসান শুভ্রর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সী বজলুল বাসিত আন্জু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি