মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

রবিবার সংস্কার প্রস্তাবনা দেবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৫, ১৩:২৮আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৩:২৮

অন্তর্বর্তী সরকারের কাছে আগামী রবিবার (২৩ মার্চ) বিএনপির পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে। সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়ে ১২টায় শেষ হয়।

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ছিলেন– বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, ‘রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক নানা বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের যে ঐক্যমত সৃষ্টির চেষ্টা চলছে, তা নিয়েও আলোচনা হয়। এখানে কারও দ্বিমত আছে। আমরা মনে করি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা না।’

তিনি বলেন, ‘সংস্কার বিষয়ে যেখানে ঐকমত্য হবে সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো। আর যেসব বিষয়ে হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচন কেন্দ্রীক হোক বা অন্য যেকোনও বিষয়েই হোক– সেটা প্রতিটি দল নির্বাচনের সময় জনগণের কাছে নিয়ে যাবে, তাদের সামনে উপস্থাপন করবে, তারপর নির্বাচিত হয়ে সংসদে এসে আলোচনা, তর্ক-বিতর্কের পর পাস হবে। আমাদের আলোচনাটা মোটামুটি এভাবেই হয়েছে।’

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম