যেকোনও ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: আমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ আগস্ট ২০২৬, ১৪:০৯আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৪:০৯

বিএনপি ও সরকারের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, “যেকোনও ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।” 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

এ সময় নবনিযুক্ত আরও তিন সদস্য রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিম ডোনারও উপস্থিত ছিলেন। 

আমান উল্লাহ আমান বলেন, “জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছেন। আজকের জনগণের ভোটাধিকার জন্য আমাদের নেতা তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন।” 

তিনি নির্বাচনে যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মসজিদের ঈমাম, খতিবদের জন্য ভাতার ব্যবস্থা করা তাও ধাপে ধাপে  বাস্তবায়ন করছেন বলে জানান এই নেতা। 

তিনি বলেন, “আমরা শপথ নিয়েছি, যেকোনও ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়ন করবো। আমরা যেকোনও মূল্যে দেশের স্বাধীনতা ও স্বার্বভোমত্ব রক্ষা করবো।” 

স্থায়ী কমিটির নতুন অন্য তিন সদস্যও একই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক প্রমুখ। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর চেষ্টার কোনও ত্রুটি নেই: নজরুল ইসলাম খান
সরকারের সবচেয়ে বড় সাফল্য ছয় মাসে প্রতিটি সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা: রিজভী 
সর্বশেষ খবর
ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
সেলিম আল দীন, বিদ্যায়তনিক মধ্যবিত্ত ও নাটকের রাজনৈতিক অবয়ব : একটি পুনর্বিচার
সেলিম আল দীন, বিদ্যায়তনিক মধ্যবিত্ত ও নাটকের রাজনৈতিক অবয়ব : একটি পুনর্বিচার
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করলেন আইজিপি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করলেন আইজিপি
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’ 
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’ 
সর্বাধিক পঠিত
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের