বেইমানি করলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করবো: শিবির সেক্রেটারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৪, ১৯:০৩আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৭:১৪

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ‘গণহত্যার বিচার ধীরগতিতে চলছে এবং অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে অনেক গণহত্যাকারীকে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা সুস্পষ্টভাবে শহীদদের রক্তের সাথে বেইমানি। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যে ক্ষমতার আসনে বসেছেন, সেই শহীদদের রক্তের সাথে বেইমানি করলে আমরা আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করতে বাধ্য হবো।”

বুধবার (২৭ নভেম্বর) জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে জুলাই গণহত্যাকারী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, "আপনারা যে ক্ষমতার চেয়ারে বসে আছেন, সেই চেয়ার শহীদদের পবিত্র রক্তে রঞ্জিত। সেই চেয়ারে বসে যদি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার কোনও ষড়যন্ত্র বা পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে এই ছাত্র-জনতা তা কোনোভাবেই মেনে নেবে না। শহীদদের রক্তের সাথে বেইমানি করা হলে এই ছাত্রসমাজ উপযুক্ত এবং কঠোর জবাব দিতে কখনোই পিছপা হবে না।"

মিছিলটি মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ছাড়াও কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিজবাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবু সাদিক কায়েম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলাউদ্দিন, ঢাকা মহানগর উত্তর সভাপতি আনিসুর রহমান, ঢাকা মহানগর পূর্ব মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি ইকবাল হোসেনসহ ঢাকা মহানগরের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে গণহত্যার দ্রুত বিচার চান।

এদিকে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ জানান, একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ
সর্বশেষ খবর
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
ফিফা আসিয়ান কাপ নিয়ে যা বললেন ইনফান্তিনো
ফিফা আসিয়ান কাপ নিয়ে যা বললেন ইনফান্তিনো
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
২ কোটি ডলার দান, যুক্তরাষ্ট্রের কলেজের নাম হচ্ছে ভারতীয় দম্পতির নামে
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়