ইসলামের বিজয়ের পতাকা অচিরেই উড়বে: মাসুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৪, ২০:৩৩আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২০:৩৩

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘জুলাই- আগস্টের আন্দোলনের অর্জিত বিপ্লব বিশ্ববাসী অনুসরণ করছে। সিরিয়া আমাদের অনুসরণ করে সেখান থেকে স্বৈরাচার বিতাড়িত করেছে। একে একে ফিলিস্তিনসহ সকল দেশ স্বৈরাচার ও দখলদার মুক্ত হবে এবং ইসলামের বিজয়ের পতাকা অচিরেই উড়বে।’

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে রাজধানীর পল্টন কলেজ মাঠে পল্টন থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ বলেন, ‘গণহত্যার দায়ে খুনি হাসিনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও ভারত তাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেনি এবং চায় না। তাদের বন্ধুত্ব শুধুই আওয়ামী লীগের সাথে।’

নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেন, ‘গত ১৫ বছর যারাই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছে, তাদেরকেই আওয়ামী লীগ নিঃশেষ করার মিশনে লিপ্ত হয়েছে। সেই মিশন থেকে রক্ষা পায়নি জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলামী, বিএনপিসহ বিরোধী দল ও মতের লোকজন।’

‘তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছে। কিন্তু জনগণ তাদের জুলুম-নির্যাতন সহ্য করতে না পেরে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে। ওই আন্দোলনে ছাত্র-জনতার বিজয় আসে। আওয়ামী লীগ পরাজিত হয়ে তাদের প্রভুদের কাছে ভারতে চলে গেছে।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের