নেপালে বন্যায় ব্যাপক প্রাণহানি, জামায়াতের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ আগস্ট ২০২৬, ২১:৫৭আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ২১:৫৭

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে। শত শত মানুষ নিখোঁজ রয়েছে। নেপালের এই বন্যা, প্রাণহানি ও ধ্বসংযজ্ঞের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৬ আগস্ট) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই শোক জানান।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, ‘নেপালের রসুয়া ও নুওয়াকোট জেলাসহ পার্শ্ববর্তী তিব্বত সীমান্তে ভূমিকম্প পরবর্তীতে তুষারধস ও বন্যায় অন্তত ৩১ জনের নির্মম মৃত্যু হয়েছে। শিশু, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বহু নেপালি ও বিদেশি পর্যটকসহ ৩৮৪ জন নিখোঁজ হওয়ার হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত।’

তিনি বলেন, ‘নিখোঁজ মানুষদের উদ্ধারে এবং দুর্গত এলাকার অসহায় মানুষদের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘আমরা এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের যথাযথ মর্যাদা কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি, নিখোঁজ ব্যক্তিবর্গ যেন দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধার পান এবং আহতরা দ্রুত আরোগ্য লাভ করেন সেই দোয়া করছি।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘এই কঠিন মুহূর্তে নেপাল সরকার, সে দেশের জনগণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সাথে আমরা গভীর সহমর্মিতা প্রকাশ করছি।’

/এএইচএস/এনআই/
সম্পর্কিত
কোনও চক্রান্তে জামায়াতের অগ্রযাত্রা থেমে যাবে না: হামিদুর রহমান আযাদ
নেপালে বন্যার প্রভাবে বিহারে ১০ ফুট উঁচু ঢেউয়ের শঙ্কা
‘চোখের সামনেই ভেসে গেলো পুরো পরিবার’, নেপালে বন্যার্তদের হাহাকার
সর্বশেষ খবর
কোনও চক্রান্তে জামায়াতের অগ্রযাত্রা থেমে যাবে না: হামিদুর রহমান আযাদ
কোনও চক্রান্তে জামায়াতের অগ্রযাত্রা থেমে যাবে না: হামিদুর রহমান আযাদ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭৩
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭৩
নেপালে বন্যার প্রভাবে বিহারে ১০ ফুট উঁচু ঢেউয়ের শঙ্কা
নেপালে বন্যার প্রভাবে বিহারে ১০ ফুট উঁচু ঢেউয়ের শঙ্কা
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি