বাটেক্সপোতে জাতীয় ঐকমত্যের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জামায়াত সেক্রেটারির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫

বাটেক্সপোতে রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে দীর্ঘদিনের অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) আয়োজনে বাটেক্সপো ফিরছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপো ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের জন্য বাটেক্সপোর প্রত্যাবর্তন গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ। তবে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে রাজনৈতিক প্রতিনিধিত্বের পরিবর্তন নিয়ে তারা উদ্বিগ্ন।

গোলাম পরওয়ারের ভাষ্য, অতীতে বাটেক্সপোর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিত। এবারের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত বিজিএমইএর নিজস্ব বিষয় হলেও জাতীয় গুরুত্বপূর্ণ এ আয়োজনে অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্য অব্যাহত রাখা হলে রাজনৈতিক ঐকমত্য ও গণতান্ত্রিক সৌহার্দ্যের বার্তা আরও শক্তিশালী হতো বলে মনে করেন তিনি।

তিনি বলেন, বাটেক্সপো শুধু ক্রেতা-বিক্রেতার মিলনমেলা নয়; এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোশাক শিল্প ও দেশের ভাবমূর্তি তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই রাজনৈতিক অতিথি নির্বাচন ও সামগ্রিক উপস্থাপনায় আরও বিস্তৃত জাতীয় ভাবনা ও পেশাদার কৌশল প্রয়োজন।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, দেশের রাজনৈতিক বিভাজনের কোনও অনিচ্ছাকৃত বার্তা যেন বিদেশি ক্রেতা, বিনিয়োগকারী বা আন্তর্জাতিক অংশীদারদের কাছে না যায়, সে বিষয়টি একটি জাতীয় শিল্প সংগঠনের বিবেচনায় থাকা উচিত।

তিনি বলেন, ‘আমরা কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছোট করতে কিংবা সিদ্ধান্তকে রাজনৈতিক বিতর্কে পরিণত করতে এ বক্তব্য দিচ্ছি না। বিজিএমইএকে আরও দূরদর্শী, অন্তর্ভুক্তিমূলক ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’

গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের পোশাক শিল্প কোনও রাজনৈতিক দল, সরকার বা সংগঠনের একক সম্পদ নয়। এ শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিক, হাজার হাজার উদ্যোক্তা এবং দেশ-বিদেশের ব্যবসায়ী ও ক্রেতা জড়িত। তাই জাতীয় শিল্পের আয়োজনে রাজনৈতিক মতপার্থক্যের বদলে সহযোগিতা ও ঐকমত্যের পরিবেশ থাকা প্রয়োজন।

ভবিষ্যতে বাটেক্সপোর মতো আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের ঐক্য, স্থিতিশীলতা, সক্ষমতা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ইতিবাচক বার্তা তুলে ধরতে বিজিএমইএর প্রতি আহ্বান জানান তিনি।

/এএইচএস/এম/  
সম্পর্কিত
শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া-মধ্যপ্রাচ্যেও শ্রমবাজারে সমস্যা হচ্ছে: জামায়াত আমির
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
সর্বশেষ খবর
বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ‘কড়াকড়ি’
বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ‘কড়াকড়ি’
টিভিতে আজকের খেলা (১৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ সেপ্টেম্বর, ২০২৬)
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানালেন পররাষ্ট্র সচিব
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
‘ইউএনওকে চমকায় দিবোনি, সে মরদও আছে’: মাদ্রাসার সভাপতিকে শিক্ষকের হুমকি
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি