একটি শিশুর ঘোষণায় রাজনৈতিক দল হতে পারে না: জি এম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ১৬:৪৯আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৮:৪০

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সুস্থ ও স্বাভাবিক নয়, এমন একজন শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না। একটি রাজনৈতিক দল গঠন করতে আইন ও বিভিন্ন নীতিমালা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান রাজধানীর মোহাম্মদপুরে জাকির হোসেন রোডের মাঠে হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণের উদ্বোধনী সভায় এসব কথা বলেন। বুধবার (১৪ জুলাই) এরিক এরশাদের ‘নতুন জাতীয় পার্টির’ প্রসঙ্গে এসব কথা বলেন কাদের।

নতুন পার্টির খবর গণমাধ্যমে প্রকাশের বিষয়ে জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে চেয়ারম্যান ঘোষণা, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা কতটা যুক্তিযুক্ত হয়েছে, তা বিবেচনা করা উচিত ছিল। নিউজ প্রকাশ ও প্রচারের আগে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে অবশ্যই কথা বলা উচিত ছিল গণমাধ্যমের।’

তবে জাতীয় পার্টি চেয়ারম্যানের পরামর্শ—গণমাধ্যমের উচিত বিষয়টি খতিয়ে দেখা।

তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যায় রওশন এরশাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, চেয়ারম্যান হওয়ার কোনও ইচ্ছাই নেই তার। দক্ষতার সঙ্গে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেছেন রওশন এরশাদ।’

প্রসঙ্গত, বুধবার (১৪ জুলাই) রওশন এরশাদকে চেয়ারম্যান করে নতুন জাপা ঘোষণা করেন এরিক। একইসঙ্গে মা বিদিশা ও ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিবের ঘোষণাও দেন তিনি। পরে রাত ১১টার দিকে জাতীয় পার্টি জানায়, রওশন এরশাদ চেয়ারম্যান হতে রাজি নন। এ খবরের সত্যতা নিশ্চিত করেন রওশনের একান্ত সচিব মামুন হাসান।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে